মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

রাষ্ট্রদূত

প্রতিরক্ষা খাতে বাংলাদেশকে সহযোগিতা দিতে চায় ইইউ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১০ জুন ২০২৪, ১৫:২৮

প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশকে সহযোগিতা দিতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

সোমবার (১০ জুন) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বাংলাদেশে সঙ্গে আমরা কাজ করতে চাই। এ বিষয়ে সহযোগিতা দিতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন।

আরেক প্রশ্নের উত্তরে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, গাজায় সংঘাতের ইতি চায় ইউরোপীয় ইউনিয়ন। যেখানেই মানবতার লঙ্ঘন হয়, সেখানেই আমরা সোচ্চার ভূমিকা পালন করি। ফিলিস্তিনের হামাসকে আমরা সন্ত্রাসী সংগঠন মনে করলেও পিএলওর সঙ্গে আমরা কাজ করছি। সেখানে আমরা মানবিক সহায়তা দিচ্ছি।

এক প্রশ্নের উত্তরে হোয়াইটলি বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-বিআরআই ও ইউরোপীয়ন ইউনিয়নের গ্লোবাল গেটও‌য়ের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। আমরা প্রযুক্তি হস্তান্তর, জলবায়ু খাত সহ আরও বিভিন্ন বিষয়ে প্রাধান্য দিয়ে থাকি।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ইনভেস্টমেন্ট ব্যাংক বাংলাদেশে ব্যবসা করতে চায়, তবে কাদের সঙ্গে ব্যবসা করবে, সেটি তাদের সিদ্ধান্ত।

রো‌হিঙ্গা সংকট নি‌য়ে ইইউ রাষ্ট্রদূত ব‌লেন, রো‌হিঙ্গা ইস‌্যু‌তে বাংলা‌দে‌শের অবস্থান প্রশংসনীয়। আন্তর্জাতিক সম্প্রদায় রো‌হিঙ্গা সমস‌্যা সমাধা‌নে সবসময় পা‌শে থাক‌বে। এ সমস‌্যা‌ সমাধা‌নে অগ্রা‌ধিকার দে‌বে।

চার্লস হোয়াইটলি বলেন, আট-নয় বছর আগে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি আক্রমণ হয়েছিল। তারপর থেকে বাংলাদেশ জঙ্গি ও উগ্রবাদ প্রতিরোধে প্রশংসনীয় ভূমিকা রাখছে।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জনগণ কঠোর পরিশ্রমী, বিশেষ করে তরুণরা। ভবিষ্যতে বিভিন্ন খাতে বাংলাদেশ আরও ভালো করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাব প্রেসিডেন্ট নূরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর