মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

মুম্বাইয়ে বিলাসবহুল ফ্ল্যাটের মালকিন তৃপ্তি দিমরি!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ জুন ২০২৪, ১৩:৫১

সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ ছবিতে স্বল্প কিন্তু জমকালো পর্দা উপস্থিতি দিয়ে দারুণভাবে নজর কেড়েছেন তৃপ্তি দিমরি। ছবিটির কল্যাণে তিনি এখন ব্যাপক পরিচিত অভিনেত্রী। অবশ্য তৃপ্তি দিমরি ভারতীয় শোবিজ মিডিয়ায় কাজ করছেন আরও একযুগ আগে অর্থাৎ ২০১২ সাল থেকে। তারকা খ্যাতি পাওয়া এই অভিনেত্রী এবার নতুন সুখবর দিলেন। তিনি মুম্বাইয়ের বান্দ্রা পশ্চিম এলাকার কার্টার রোডে একটি দ্বিতল বাংলো কিনেছেন। এটির দাম পড়েছে ১৪ কোটি রুপি।


জানা যায়, বান্দ্রার কার্টার রোডে শাহরুখ, সালমান, রেখাসহ বহু বলিউডি তারকা বসবাস করেন। রণবীর কাপুর ও আলিয়া ভাটও একই এলাকায় থাকেন। তৃপ্তি'র নতুন ফ্ল্যাটে আছে আধুনিক সব সুযোগ - সুবিধা। ফ্ল্যাটটির মোট আয়তনের মধ্যে রয়েছে ২,২২৬ বর্গফুট জমি এবং ২,১৯৪ বর্গফুটের বিল্টআপ এরিয়া, এটি কিনতে গেলো ৩ জুন চুক্তিবদ্ধ হয়েছেন তৃপ্তি।


বর্তমানে ভিকি কৌশল এবং অ্যামি ভির্ক অভিনীত ‘ব্যাড নিউজ’ ছবিতে লিড অভিনয় করছেন তৃপ্তি। এছাড়া করণ জোহরের ধড়ক ২ তেও মুখ্য ভূমিকায় রয়েছেন তৃপ্তি। তৃপ্তি'র হাতে এখন একের পর এক প্রোজেক্ট আসছে বলে জানা গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর