মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ট্রেনের টিকিট কাটতে ৩০ মিনিটে পৌনে ২ কোটি হিট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৫ জুন ২০২৪, ১৪:৪৬

ঈদযাত্রায় অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। টিকিট বিক্রির ৪র্থ দিনেও ওয়েবসাইটে ব্যাপক চাপ রয়েছে।

এদিন সকাল ৮টায় পশ্চিামঞ্চলের টিকিট বিক্রি শুরুর ৩০ মিনিটেই ১ কোটি ৭০ লাখ হিট পড়ে ওয়েবসাইটে।
বুধবার( ৫ জুন) সকাল আটটা শুরু হওয়া পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রিতে একই প্রবণতা দেখা গেছে। বাংলাদেশ রেলওয়ে টিকিট বিক্রিতে নিয়োজিত সহজ ডট কমের সিইও সন্দ্বীপ দেবনাথ  এ তথ্য জানিয়েছেন। আজ পশ্চিমাঞ্চলের নির্ধারিত ১৫ হাজার ১৩৮ টি আসনে টিকিট বিক্রি হচ্ছে।

এরমধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৪ হাজার ৩৪৯টি টিকিট বিক্রি হয়েছে। দুপুর ২টা থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের টিকিট। পূর্বাঞ্চলে আসন বরাদ্দ রয়েছে ১৫ হাজার ৮১১টি।

আজ যারা টিকিট কিনবেন তারা ১৫ জুন ভ্রমণ করতে পারবেন। আর আগামীকাল দেয়া হবে ১৬ জুনের টিকিট। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০জুন থেকে।

একজন যাত্রী ঈদে অগ্রিম ও ফিরতির সর্বোচ্চ একবার টিকিট ক্রয় করতে পারবেন এবং সর্বাধিক ৪টি আসনের টিকিট ক্রয় করতে পারবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর