মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

হালচাষের সময় বজ্রপাতে নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
৪ জুন ২০২৪, ১৬:২৮

জেলার চুনারুঘাট উপজেলায় আউশ ধানের জমিতে হালচাষ করার সময় বজ্রপাতে দুই কৃষক প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (০৪ মে) বিকেলে উপজেলার মিরাশী ইউনিয়নের রূপসপুর দক্ষিণ হাওরে এ ঘটনা ঘটে।

মৃত কৃষকরা হলেন এই ইউনিয়নে ভুলারজুম গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুস সালাম (৪০) ও রূপাসপুরের সতীশ দেবনাথের ছেলে প্রসু দেবনাথ (৪০)।

মিরাশী ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী তালুকদার  জানান, সালাম ও প্রসু পাওয়ার টিলার দিয়ে রূপসপুর দক্ষিণ হাওরে আউশ ধানের একই জমিতে পাওয়ার টিলারে হালচাষ করছিলেন। এ সময় সেখানে বজ্রপাত হলে প্রসু দেবনাথ ঘটনাস্থলেই মারা যান।

এছাড়া স্থানীয়রা আহত অবস্থায় সালামকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বলেন, বজ্রপাতে দুজন মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়ায় মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, মারা যাওয়া দুই কৃষকের পরিবারকে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হবে বলে চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর