মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ঈদযাত্রা: ১৪ জুনের রেলের অগ্রিম টিকিট মিলছে আজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৪ জুন ২০২৪, ১২:২২

ঈদুল আজহা উপলক্ষে তৃতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীরা অনলাইনে এই টিকিট ক্রয় করতে পারছেন। বিক্রির তৃতীয় দিন আজ মঙ্গলবার আগামী ১৪ জুনের ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি, আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

বরাবরের মতো এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। ঈদের আগে বিশেষ ব্যবস্থায় ৫ দিনের ট্রেনের আসন বিক্রি করা হবে।

বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনায় বলা হয়, এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি, যা শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। ২ জুন থেকে যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিশেষ ব্যবস্থাপনায় বিক্রি করা হবে।
বিক্রির দ্বিতীয় দিন সোমবার (৩ জুন) ১৩ জুনের ট্রেনের টিকিট বিক্রি হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছিল পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি, আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়েছিল দুপুর ২টা থেকে। বিক্রি শুরু হওয়ার ৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমাঞ্চলের টিকিট প্রায় সবই শেষ হয়ে যায়। ১৪ হাজার ১৫৭টি টিকিটের মধ্যে প্রায় ১৪ হাজার টিকিট বিক্রি হয়ে যায় এ সময়। আর প্রথম আধা ঘণ্টায় টিকিট পেতে হিট হয় ১ কোটি ৯০ লাখ।

অন্যদিকে, দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হওয়ার সাড়ে ৪ ঘণ্টার মধ্যে টিকিট বিক্রি হয়ে যায়। এ অঞ্চলের জন্য বরাদ্দ ছিল ১৫ হাজার ৮১১টি টিকিট। প্রথম আধা ঘণ্টায় এই অঞ্চলের টিকিট পেতে হিট পড়ে ১ কোটি ১ লাখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর