মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

আনার হত্যার মূল মামলা ভারতে, তদন্তও ভারতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১ জুন ২০২৪, ১৫:৪৭

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মূল মামলা ভারতে হয়েছে এবং মূল তদন্তও ভারতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘আমাদের বঙ্গবন্ধু শীর্ষক’ বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সংসদ সদস্য হত্যা হয়েছেন ভারতে। কাজেই হত্যাকাণ্ডের মূল মামলাটি হয়েছে ভারতে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের আসামি বিনিময় চুক্তি রয়েছে। আমাদের দেশে হলে আমরা আসামিকে দেশে আনার ব্যবস্থা করতাম। মূল মামলাটা (ভারত) তারা করেছে। আমরা দ্বিতীয় মামলা করেছি।

তিনি বলেন, এই হত্যাকাণ্ডে জড়িত একজন পালিয়ে নেপাল গেছেন। তাকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আমরা গ্রহণ করছি। আমরা এখনও সুনিশ্চিত বলতে পারছি না যে, এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিন কোথায় আছেন!

মন্ত্রী বলেন, এমপি আনার হত্যাকাণ্ডের মূল মামলার তদন্ত ভারত করবে। তারা আমাদেরকে এ মামলায় সম্পৃক্ত করলে তবে আমরা সেখানে গিয়ে তদন্ত করব। নৃশংস এই হত্যাকাণ্ডে যারা জড়িত ও সহযোগিতা করেছে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর