মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

৬০০ যাত্রী নিয়ে মোংলা কমিউনিটি ট্রেনের যাত্রা শুরু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ জুন ২০২৪, ১৩:৩৫

দীর্ঘ ৭৩ বছর পর দেশর বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ও সমুদ্রবন্দর মোংলার মধ্যে মোংলা কমিউনিটি নামে ট্রেনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শনিবার (১ জুন) সকাল ১০ টা ২ মিনিটে ৬০০ যাত্রী নিয়ে বেনাপোল থেকে মোংলার উদ্দেশে ছেড়ে গেছে ট্রেনটি।


জানা যায়, গত ১ নভেম্বর খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেললাইনের উদ্বোধনের প্রায় ৭ মাস পর আজ ১ জুন এ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি খুলনা হয়ে মোংলা যাবে। সকাল সোয়া ৯টায় বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে গন্তব্যে পৌঁছাবে দুপুর ১২টা ৩৫ মিনিটে।

এরপর দুপুর ১টার সময় বেনাপোলে উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি পৌঁছাবে বিকেল সাড়ে ৪টায়। মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন এ রুটে একই সময়ে ট্রেন চলাচল করবে।

মোংলা কমিউনিটি ট্রেনের যাত্রীরা জানান, দীর্ঘ দিন পর বেনাপোল ও মোংলা বন্দরের মধ্যে ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি সবাই। আগে তাদের বেনাপোল থেকে মোংলা যেতে অনেক ভোগান্তি পোহাতে হতো ও অনেক সময় লাগতো।

কিন্তু এখন কম সময়ে বেনাপোল থেকে মোংলা যেতে পারবেন বলে তারা জানান।

বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, বেনাপোল থেকে ট্রেনটি ছাড়ার পর নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়াসহ ১৫ টি স্টেশনে যাত্রাবিরতির পর মোংলায় পৌঁছাবে।

ট্রেনটি চালু হওয়ায় যাত্রীরা অনেক উপকৃত হবেন বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর