মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

পাকিস্তানে টায়ার ফেটে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৮

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৯ মে ২০২৪, ১৫:৪৯

পাকিস্তানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ যাত্রী।

হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।
স্থানীয় সময় বুধবার (২৯ মে) সকালে দেশটির বেলুচিস্তান প্রদেশের ওয়াশুকে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে গণমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়, যাত্রীবোঝাই বাসটি গোয়াদর থেকে কোয়েটার দিকে যাচ্ছিল। এ সময় ওয়াশু স্থানের বাসের টায়ার ফেঁটে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে খাদে পড়ে হতাহতের এই ঘটনা ঘটে। আহতদের বাসিমার সিভিল হাসপাতালে স্থানান্তর করেছে উদ্ধারকারী ও লেভিস কর্মকর্তারা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং নিহতদের রুহের মাগফেরাত কামনা করেছেন।

আহতদের সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন শেহবাজ শরিফ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর