মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

পাহাড় ধসে সাজেক-দীঘিনালা সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন, পর্যটক আটকা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত:
২৮ মে ২০২৪, ১৬:৫৯

মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পাহাড় ধসে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-দীঘিনালা সড়কে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এ কারণে সাজেকে আটকা পড়েছে শতাধিক পর্যটক।

উপজেলার পুরো নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভারী বর্ষণের কারণে উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কে ১০টি স্থানে পাহাড় ধসের কারণে সকাল থেকে সারাদেশের সঙ্গে বাঘাইছড়ি উপজেলার যান চলাচল বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও সড়কের দুই পাশে আটকা পড়েছে বহু যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সাজেকের মাচালং ও বাঘাইহাট বাজার, বহু ঘর-বাড়ি, স্কুল এবং মাছের পুকুর পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে উপজেলায় পাহাড় ধস ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে বৃষ্টি পড়া বন্ধ হলে সড়ক ও জনপদ বিভাগ ও উপজেলা প্রশাসন সমন্বয়ের মাধ্যমে সড়কের মাটি সরানোর কাজ শুরু করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর