মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

এমপি আনার খুনের তদন্তে কলকাতায় ডিবির টিম

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৬ মে ২০২৪, ১৩:১৪

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে কলকাতা গেছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্যের একটি টিম।

ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের এ টিমে রয়েছেন ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) আব্দুল আহাদ ও অতিরিক্ত উপ-কমিশনার মো. শাহিদুর রহমান।

রোববার (২৬ মে) সকাল সোয়া ১১টার দিকে তারা কলকাতায় পৌঁছান।

ডিবি সূত্র জানায়, এমপি আনার হত্যার তদন্তে ডিবি প্রধান হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের দল কলকাতায় পোঁছেছে।

রওয়ানা হওয়ার আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের হারুন অর রশীদ জানান, হত্যার তদন্তে কলকাতা পুলিশের সহযোগিতা চাওয়া হবে। কলকাতায় হত্যার ঘটনাস্থল পরিদর্শন করবে ডিবির টিম।

এখনও মরদেহ পাওয়া না যাওয়ায় কলকাতা পুলিশরে সঙ্গে মরদেহ শনাক্ত কার্যক্রমেও অংশ নেবেন তারা। একইসঙ্গে কলকাতায় গ্রেপ্তার জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি।

এদিকে আনার হত্যায় মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে পালিয়েছেন বলে ধারণা ডিবির। তাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে শনিবার (২৫ মে) রাজধানীর মিন্টু রোডের নিজ কার্যালয়ে হারুন অর রশীদ জানিয়েছিলেন, আজ-কালের মধ্যে আমিসহ ডিবির ২-৩ জন অফিসার তদন্তের কাজে কলকাতা যাবো। আমাদের সরকারিভাবে জিও হয়েছে, আইজিপি নির্দেশ দিলেই আমরা যাবো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর