মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

পাপুয়া নিউ গিনিতে ভূমিধস, চাপা পড়েছেন ৩০০ জনেরও বেশি মানুষ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ মে ২০২৪, ১৭:০২

উত্তর পাপুয়া নিউ গিনির (পিএনজি) উত্তরাঞ্চলে একটি বিশাল ভূমিধসে ৩০০ জনেরও বেশি লোক চাপা পড়েছেন।

শনিবার স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

শুক্রবার স্থানীয় সময় রাত ৩টার দিকে রাজধানী পোর্ট মোরেসবির ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এঙ্গা প্রদেশের কাওকালাম গ্রামে এ ভূমিধস আঘাত হানে।

ভূমিধসের পর তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা শনিবার সিএনএনকে জানান, মৃতের সংখ্যা বাড়তে পারে।

উদ্ধার কর্মীরা বলেছেন, চারটি ফুটবল মাঠের আকৃতির পরিমাণ ভূমি ধসে পড়েছে।

এঙ্গা প্রদেশের প্রাদেশিক প্রশাসক স্যান্ডিস সাকা সিএনএনকে বলেছেন, এখন পর্যন্ত তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে আমরা আশঙ্কা করছি নিহতের সংখ্যা অনেক বাড়তে পারে।

পাপুয়া নিউ গিনি রেড ক্রস সোসাইটির তত্ত্বাবধায়ক এবং জাতীয় কোষাধ্যক্ষ জ্যানেট ফিলেমন আগে সিএনএনকে জানান, ১০০ জনেরও বেশি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার সাকা বলেছেন, ভূমিধসে প্রায় ৩ হাজার ৯০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর