মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

এমপি আনার হত্যার বিচার দাবিতে ঝিনাইদহে অবস্থান কর্মসূচি

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত:
২৫ মে ২০২৪, ১৩:৫০

ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনারকে নৃশংসভাবে হত্যার সুষ্ঠু বিচার, হত্যার পরিকল্পনাকারীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একের পর এক কর্মসূচি পালন করে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার সকাল ১১টার দিকে সংসদ সদস্যের বাড়ির সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। কর্মসূচীতে উপস্থিত নেতাকর্মীরা বলেন, আমাদের এমপিকে হত্যার জন্য দীর্ঘদিন ধরেই ঘাতকেরা পরিকল্পনা করে আসছিল।

প্রশাসনের উদ্দেশ্যে নেতাকর্মীরা বলেন, আপনারা যদি লাশ ফিরিয়ে আনতে না পারেন তাহলে অন্তত এমপির এক টুকরা মাংস, রক্তমাখা জামাকাপড়গুলো ফেরত এনে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ঠাণ্ডু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলমসহ শতাধিক নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা ও ভারতের গেদে সীমান্ত দিয়ে প্রবেশ করেন সংসদ সদস্য আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজিম। বুধবার হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জিভা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে সংসদ সদস্য আনার খুন হয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর