মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

রাষ্ট্রপতির সাথে রিহ্যাব প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২০ মে ২০২৪, ১৭:২১

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর সভাপতি মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সোমবার (২০ মে) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সংসদ সদস্য লায়ন এম. এ. আউয়াল, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. আব্দুল লতিফ বৈঠকে উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে প্রতিনিধিদল রিহ্যাবের কার্যক্রম ও তাদের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় তারা বাংলাদেশের আবাসন খাতে রিহ্যাবের অবদানের কথা তুলে ধরেন।


এ ছাড়া প্রতিনিধিদল এ খাতে বিরাজমান বিভিন্ন সমস্যার উত্তরণে সরকারের সহযোগিতা কামনা করেন। তারা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য রিহ্যাব ফেয়ার ২০২৪-এ রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘আবাসন মানুষের অন্যতম মৌলিক চাহিদা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে কেউ যেন গৃহহীন না থাকে সে লক্ষ্যে আশ্রয়নসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন।


’আবাসন খাতের উন্নয়ন ও বিকাশে রিহ্যাবের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘ক্রেতারা যাতে প্লট বা ফ্ল্যাট ক্রয় করতে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে বিষয়ে রিহ্যাব কর্তৃপক্ষকে সচেষ্ট থাকতে হবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর