মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

রামপুরায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২০ মে ২০২৪, ১১:২৬

রাজধানীতে অটোরিকশা (ব্যাটারি চালিত রিকশা) চালানোর দাবিতে রামপুরা এলাকায় সড়ক অবরোধ করেছে অটোরিকশাচালকরা।

সোমবার (২০ মে) সকাল সাড়ে ৯ টার দিকে রামপুরা এলাকা অবরোধ তারা।


জানা যায়, অটোরিকশা চালানোর দাবিতে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে অটোরিকশা চালকরা। এতে দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, সোমবার সকালে অটোরিকশা চালানোর দাবিতে চালকরা সড়কে নামেন। এখন পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রেখেছে। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, রোববার (১৯ মে) সকাল থেকে রাজধানীর মিরপুর-১, মিরপুর-১০ ও আগারগাঁও এলাকার সড়কের একাধিক স্থানে অবস্থান নেন চালকরা। পরে দুপুর থেকে রাজধানীর কালশী এলাকায় তাণ্ডব চালায় অটোরিকশা চালকরা। একপর্যায়ে তারা বিকেলের দিকে কালশী মোড়ে অবরোধ করে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা বিভিন্ন পরিবহনের একাধিক বাসে ভাঙচুর করেন। এছাড়া, সর্বশেষ কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় আন্দোলনরত অটোরিকশা চালকরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর