মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

বন্ধের প্রতিবাদ

মিরপুরে অটোরিকশা চালকদের বিক্ষোভ, যানজট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৯ মে ২০২৪, ১৩:২৭

রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় অটোরিকশা বন্ধের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকরা। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। পরে তারা সড়কে অবস্থান নেন, চলে দুপুর পর্যন্ত। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়।


মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহম্মেদ বলেন, আটোরিকশা বন্ধের প্রতিবাদে রিকশাচালকরা মিরপুর-১০ মোড়ে এসে অবস্থান নেন। তারা অটোরিকশা বন্ধের প্রতিবাদে সড়কের বিভিন্ন পাশে বিক্ষোভ শুরু করলে যানজট সৃষ্টি হওয়ায় তাদের সড়ক থেকে সড়ানোর চেষ্টা চলছে।

এর আগে গত ১৫ মে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এক সভায় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সেতুমন্ত্রী।

ঢাকার অলি-গলিতে দাপিয়ে বেড়ানো ব্যাটারিচালিত রিকশা বিপজ্জনক উল্লেখ করে বিভিন্ন সময় এসব রিকশা চলাচল বন্ধের দাবি উঠলেও তা কমছে না।


তাই এবার খোদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসবের বিষয়ে নির্দেশ দেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর