মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

কার সঙ্গে প্রেম করছেন সুশান্ত'র প্রাক্তন রিয়া!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ মে ২০২৪, ১৭:২২

প্রয়াত অভিনয় তারকা সুশান্ত সিং রাজপুতের এক সময়কার প্রেমিকা রিয়া চক্রবর্তী নতুন প্রেম করছেন বলে খবর রটেছে! পাশাপশি এটাও ফিসফাঁস চলছে যে, সুশান্তকে কি একেবারেই মন থেকে মুছে ফেলেছেন এই অভিনেত্রী ?

সম্প্রতি তার ইনস্টাগ্রামের পোস্ট দেখে কিন্তু এমনটাই মনে করছে নেটিজেনরা।


ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ইদানীং সোশাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ রিয়া। যখন যা করছেন, তখন সেই মুহূর্ত শেয়ার করছেন ইনস্টাগ্রাম ও ফেসবুকে। ঠিক তেমনই সোমবার ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করে রিয়া লিখলেন, ''চ্যাপ্টার ২''। আর সেটা থেকেই অনেকে মনে করছেন রিয়া নতুন প্রেমে পড়েছেন।


গুঞ্জন চলছে - সাবেক মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের প্রাক্তন প্রেমিক শিল্পপতি নিখিল কামাতের সঙ্গে নাকি প্রেম করছেন রিয়া। শুধু তাই নয়, শোনা যাচ্ছে রিয়া ও নিখিল নাকি লিভ ইন সম্পর্কেও থাকতে চলেছেন। তবে এই বিষয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি রিয়াকে।
২০২০ সালে যখন সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়, তখনথেকেই রিয়ার জীবনে ঝড় বয়ে যায়। ওই বছরের ৮ সেপ্টেম্বর মাদক যোগের অভিযোগে রিয়াকে গ্রেপ্তার করে ভারতীয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তারপর থেকে রিয়ার ঠিকানা ছিল বাইকুল্লা কারাগার। ৬ অক্টোবর মুম্বইয়ের সেশন কোর্ট রিয়ার জেল হেফাজতের মেয়াদ বাড়িয়েছিল। কিন্তু তার পরের দিনই বম্বে হাই কোর্ট রিয়াকে জামিন দেয়। আর বর্তমানে জামিনে থেকে নতুন প্রেমের উন্মাদনায় ভাসছেন বলে শোনা যাচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর