মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের গবেষণা টিমের আন্তর্জাতিক স্বীকৃতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৬ মে ২০২৪, ১৬:০৩

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ক্লিনিক্যাল রিসার্চ টিম ‘সেরা ক্লিনিক্যাল রিসার্চ টিম’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

বুধবার (১৫ মে) ফ্রান্সের প্যারিসে বিশ্বের সবচেয়ে বড় কার্ডিওলজি কনফারেন্স Euro PCR এ CERC আনুষ্ঠানিকভাবে এই টিমের প্রধান অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিকের হাতে এ সম্মাননা তুলে দেন।


বৃহস্পতিবার (১৬ মে) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, CERC (ইউরোপিয়ান কার্ডিওভাস্কুলার রিসার্চ সেন্টার) বিশ্বের অন্যতম ইউরোপভিত্তিক একটি বহুজাতিক গবেষণা সংস্থা। বিশ্বের আরও কয়েকটি দেশের সঙ্গে এশিয়া মহাদেশের মধ্যে শুধুমাত্র বাংলাদেশই এই সম্মাননা পেয়েছে। আন্তর্জাতিক এ স্বীকৃতি হৃদরোগ চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে বাংলাদেশের জন্য বিরাট সম্মান ও গৌরবের বিষয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর