মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ক্যাম্পাসে পর্যাপ্ত সংখ্যক অভিযোগ বক্স স্থাপনের তাগিদ ইবি উপাচার্যের

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
১৬ মে ২০২৪, ১০:৫৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘অভিযোগ প্রতিকারব্যবস্থা এবং জিআরএস সফ্টওয়্যার’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় ক্যাম্পাসে পর্যাপ্ত সংখ্যক অভিযোগ বক্স স্থাপনের তাগিদ দেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

বুধবার (১৫ মে) সকাল সাড়ে ১০ টায় প্রশাসন ভবনের ৩য় তলার সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের অফিস প্রধান এবং এপিএ'র বিভিন্ন কম্পোনেন্টের ফোকাল পয়েন্ট/বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় অভিযোগ বক্স স্থাপনের তাগিদ দেন ইবি উপাচার্য।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিএ টিমের আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ওয়ার্কশপে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান ।

 

সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক) প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন। ভার্চুয়ালি অংশ নিয়ে কর্মশালার টেকনিক্যাল সেশনে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক ও ফোকাল পয়েন্ট মৌলি আজাদ। সঞ্চালনায় ছিলেন এপিএ বাস্তবায়ন কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাস।

কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আরও বলেন, নিজের প্রতিষ্ঠান এবং দেশের মঙ্গলার্থে বিশ্বস্ততার সঙ্গে বিশুদ্ধভাবে সর্বোচ্চ দায়িত্ব পালনের অঙ্গীকার বা ইচ্ছা আমাদের থাকতেই হবে। এক্ষেত্রে টেকনোলজি আমাদের সহায়ক হবে। তিনি বলেন, আমাদেরকে কেজো করে তুলছে টেকনোলজি। সেই টেকনোলজি শিখে নিখুঁতভাবে কাজ করার প্র্যাকটিস আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, নির্দিষ্ট জায়গায় যেন নির্দিষ্ট প্রতিকার প্রত্যাশা করতে পারি সে ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। অনেকেই জানে না তার অভিযোগের জন্য কোথায় প্রতিকার চাইতে হবে। বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক অভিযোগ বক্স স্থাপনের তাগিদ দেন উপাচার্য।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর