মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

গার্মেন্টস শ্রমিকদের কম দামে পণ্য দেবে সরকার: শ্রম প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৫ মে ২০২৪, ১৪:৫৮

গার্মেন্টস শ্রমিকদের কম দামে পণ্য দেওয়ার জন্য গাইডলাইন তৈরি হচ্ছে। তা শেষ হলেই শ্রমিকদের কম দামে পণ্য দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী।


বুধবার (১৫ মে) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আরএমজি সেক্টর সংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ সভা শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, ঈদুল আজহার আগে ৭ জুনের মধ্যে বেতনসহ ঈদ বোনাস পরিশোধ করা হবে। বৈঠকে শ্রমিকদের পক্ষ থেকে দাবি জানানো হলে মালিকপক্ষ তা মেনে নেন।

ঈদুল আজহার ছুটির বিষয়ে তিনি জানান, ১৩ জুন থেকে শিল্প-কারখানা ছুটি হবে। তবে তৈরি পোশাকশিল্পের পরিস্থিতি পর্যালোচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে ছুটির বিষয়টি নির্ধারণ করা হবে। এবারো তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ছুটি বেশি হবে।

শ্রমিকদের কম দামে পণ্য দেওয়ার ব্যাখ্যায় সভায় অংশ নেওয়া আরএমজি সেক্টর সংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সদস্য কামরুল হাসান জানান, তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের আবেদনের ভিত্তিতে তালিকা করা হবে। এ তালিকায় যাদের নাম থাকবে সেই সব শ্রমিককে কম দামে নিত্য পণ্য দেওয়া হবে।

সভায় শ্রমসচিব মাহবুব হোসেনসহ মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর