মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

ভাঙ্গায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৩ মে ২০২৪, ১২:১৬

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের চাপায় নিশাত শিকদার (২৮) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। আজ সোমবার (১৩ মে) সকাল ১১ টায় ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা-রায়পাড়া আঞ্চলিক সড়কের কাপুড়িয়া সদরদী রেল লাইনের আন্ডারপাসে এ দুর্ঘটনা ঘটে। নিশাত সিকদার ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লার দেলোয়ার শিকদারের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভাঙ্গা থেকে কাপুড়িয়া সদর গ্রামের বাড়ি যাওয়ার পথে অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে নিশাত সিকদার গুরুতর আহত হয়।


পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন রহমান সুইট জানান, মাথায় আঘাতের কারণে মোটরসাইকেল চালক নিশাত শিকদারের মৃত্যু হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর