মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

ঝিনাইদহে চার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত:
১২ জুলাই ২০২৩, ১৬:১৮

ঝিনাইদহ পৌরসভায় চার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। 

 

বুধবার (১২ জুলাই) সকালে ঝিনাইদহ পৌরসভার আয়োজনে পৌর কার্যালয়ে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

 

 

পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। 

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিথিলা ইসলাম, ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাউসার হামিদ ও শিশু হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. ফরিদ হাসান (জামিল) ও  অন্যান্য মেডিকেল অফিসার। 

 

রোগীদের চিকিৎসাপত্র দেওয়ার পর ফ্রি ওষুধ দেওয়া হচ্ছে। সঙ্গে মিনি প্যাথলজি ও ইসিজির ব্যবস্থাও করা হয়েছে। ১২ জুলাই (বুধবার) থেকে ১৫ জুলাই (শনিবার) পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ৯টি স্থানে বিশেষজ্ঞ ডাক্তার রোগী দেখবেন। চারদিনে পৌরসভার ১০ হাজার রোগীদের ফ্রি চিকিৎসাপত্র ও ওষুধ দেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর