মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

পরিবহনে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ মে ২০২৪, ১৬:৩২

অবৈধভাবে চাঁদা তোলার সময় ঢাকার কোতোয়ালী থানাধীন বাবুবাজার এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তাররা হলেন—রাজু (২৯), সুমন (২৮) ও রিপন (৩৯)।

সোমবার (৬ মে) বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদার নগদ ২ হাজার ৪০ টাকা ও ৩টি কাঠের লাঠি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এম. জে. সোহেল জানান, গ্রেপ্তাররা বেশ কিছুদিন ধরে রাজধানীর কোতোয়ালী ও দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও অটোরিকশাসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিলেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর