মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে নিহতদের পরিবারকে অনুদান

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত:
৭ মে ২০২৪, ১৩:৩৪

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবিতে নিহত মাদারীপুরের পাঁচ তরুণের পরিবারকে অনুদান দিয়েছে জেলা প্রশাসন।

বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।


সোমবার (৬ মে) দুপুরে জেলা প্রশাসক নিজ কার্যালয়ে নিহতদের পরিবারের হাতে এ অনুদান তুলে দেন।

জেলার রাজৈর উপজেলার কোদালিয়া এলাকার সজীব কাজী, পশ্চিম স্বরমঙ্গল গ্রামের মামুন শেখ, সেনদিয়ার সজল বৈরাগী, কদমবাড়ির নয়ন বিশ্বাস ও কেশরদিয়া গ্রামের কাওসারের পরিবার এই অনুদান পান।

অবৈধভাবে বিদেশ না যাওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক মারুফুর রশিদ খান বলেন, অবৈধভাবে বিদেশ যাওয়া অন্যায়। এক্ষেত্রে পরিবারের দায়ও কম নয়। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সরকারের পক্ষ থেকে যতটুকু করণীয় তা করা হবে।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি মাদারীপুরের ৫ যুবক ইতালির উদ্দেশে বাড়ি থেকে বের হন। প্রথমে তারা প্লেনে করে লিবিয়া, পরে গত ১৪ ফেব্রুয়ারি লিবিয়া থেকে দালালদের মাধ্যমে ইঞ্জিনচালিত একটি নৌকায় ইতালির উদ্দেশে রওনা দেন। মাঝপথে তিউনিসিয়ার ভূমধ্যসাগরে ইঞ্জিন ফেটে আগুন ধরে ডুবে যায় নৌকাটিতে। এ ঘটনায় সবাই মারা যান। গত বৃহস্পতিবার নিহতদের মরদেহ দেশে এসে পৌঁছায় এবং শুক্রবার তাদের দাফন সম্পন্ন হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর