মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত:
৭ মে ২০২৪, ১৩:২০

ট্রেনে কাটা পড়ে রাজশাহীতে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর ডিঙ্গাডোবা এলাকার মোজাম্মেলের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

নিহত ওই যুবকের নাম মো. ভুট্টু (৩০)। তিনি মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ জামালের মোড়ের মো. মন্টুর ছেলে।

রাজশাহী রেলওয়ে পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক (এসআই) মেহেদি হাসান জানান, মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনটি মোজাম্মেলের মোড়ে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, নিহত যুবক ভুট্টু নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। ট্রেন আসতে দেখে কোনো কিছু বুঝে উঠতে না পেরে তিনি রেললাইনের ওপর শুয়ে পড়েছিলেন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে তিনি নেশাগ্রস্ত ছিলেন কী-না।

এই ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান, এই পুলিশ কর্মকর্তা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর