মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

২৮ কোটিতে ৬ তলা নগর ভবন করছে চসিক

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
৬ মে ২০২৪, ১৬:৪৭

ভিত্তি স্থাপনের ১৪ বছরের বেশি সময় পর নির্মাণকাজ শুরু হয়েছে চসিক নগর ভবনের।

সোমবার (৬ মে) আন্দরকিল্লায় নগর ভবনের নির্মাণকাজ উদ্বোধন করেন মেয়র রেজাউল করিম চৌধুরী।


এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জহর লাল হাজারী, শৈবাল দাশ সুমন, হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, রুমকি সেন গুপ্ত প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন চসিকের মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।

জানা যায়, তিনটি বেইজমেন্টসহ ১৮ তলা (২ লাখ ৯৮ হাজার ৫০০ বর্গফুট) নগর ভবন হচ্ছে। প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৮০৭ টাকা। ৫৩ দশমিক ৪৫ কাঠা (৩৮ হাজার ৪৯০ বর্গফুট) জায়গায় শোর পাইল হবে ৩২০টি। ১৯ হাজার ৭৭০ বর্গফুটের বেইজমেন্ট হবে তিনটি। ১৪ হাজার ২১৪ বর্গফুটের ৩টি ফ্লোর। পার্কিং করা যাবে ১৬০টি।

২০২৫ সালের ৬ সেপ্টেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করবে মেসার্স তাহের ব্রাদার্স, মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড (জেভি)।

২০১০ সালের ১১ মার্চ নগর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর