মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

যদি জানতে

প্রিন্স আরেফিন

প্রকাশিত:
২ মে ২০২৪, ১২:৫৮

যদি জানতে তোমার অপেক্ষাতে আজও দিন কাটে;
তোমার জন্য ডালা সাজাতে ঘুরি হাটে বাটে।
ফুলগুলো সব গন্ধ বিলয় তোমার পথের পানে;
যেতে না আর একলা ফেলে ভীষণ অভিমানে।

 

য‌দি জান‌তে কত গভীর ক্ষত পু‌ষি তোমার না‌মে;
কত সমুদ্রের ঢেউ কি‌নে‌ছি চো‌খের জ‌লের দা‌মে!
পথগু‌লো সব হেঁটে গে‌ছে তোমার বা‌ড়ির দি‌কে;
দি‌তে না আর এমন উড়াল আমায় একা রে‌খে।

 

য‌দি জান‌তে ভালোবাসার মানে কাছাকাছি আসা;
অযুত আকাশ তৃষ্ণা বু‌কে লু‌কি‌য়ে মুচ‌কি হাসা।
পাখিগুলো কিচিরমিচির ডাকতো তোমায় খুব;
কেমন করে এমন ভাবে থাকো তুমি নিশ্চুপ!
য‌দি জান‌তে কী ঝড় রূহ'র ভিতর নিত‌্য খেলা ক‌রে;

 

এমন ক‌রে খিড়‌কি তুলে দি‌তে না মন ঘ‌রে!
আকাশ থেকে নীলগুলো সব বিলীন হয়ে যায়;
অবুঝ এমন সকাল-সন্ধ্যে কেবল তোমায় চায়।
য‌দি জান‌তে আমার নিঃশ্বা‌সে কার গন্ধ মাখামা‌খি;

 

সারারা‌ত্রি জে‌গে রং ঢে‌লে কার মু‌খের ছ‌বি আঁ‌কি!
স্বপ্ন এবং বাস্তবতায় তোমায়ই কেবল চাই;
তুমি ছাড়া কল্পনাতেও আপন কেহ নাই।
য‌দি জান‌তে আমার অন্ত‌রে কোন অসুখ করে বাসা;

 

ধন‌্য হ‌তো জীবন আমার দুঃখ জ‌লে ভাসা।
শত জনম কাটিয়ে দিতাম তোমার অপেক্ষাতে;
যদি ভালোবেসে হাতটি তোমার রাখতে এই হাতে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর