মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

ইসরায়েলি পুলিশের গুলিতে তুরস্কের নাগরিক নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ মে ২০২৪, ১৬:১৯

জেরুজালেমে এক ব্যক্তির ছুরিকাঘাতে দখলদার ইসরায়েলের এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।


হামলাকারী তুরস্কের নাগরিক বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েল অধিকৃত জেরুজালেমের পূর্বাঞ্চলে ওল্ড সিটির হেরোডস গেটের কাছে দায়িত্ব পালন করছিলেন ৩০ বছর বয়সী বর্ডার পুলিশের ওই কর্মকর্তা। এ সময়, তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেন ওই তুর্কি নাগরিক।

এ সময় ঘটনাস্থলে দায়িত্বরত আরেক কর্মকর্তা হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ৩৪ বছর বয়সী ওই তুর্কি নাগরিক গুরুতর আহত হন, পরে মারা যান তিনি।

উল্লেখ্য, পবিত্র ভূমি হিসেবে বিবেচিত জেরুজালেমে মাঝেমধ্যেই দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় ফিলিস্তিনিদের। এতে হতাহতের ঘটনা ঘটে।

গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনে যুদ্ধ পরিস্থিতি চলছে। হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামলা করে। এর পর থেকে অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা, বোমা বর্ষণে করে যাচ্ছে ইসরায়েল। এ সংঘাতে এখন পর্যন্ত ৩৪ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর