মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

মৃত্যুর আগে প্রেমিকাকে ১০ কোটি ইউরো দিয়ে গেছেন বারলুসকোনি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ জুলাই ২০২৩, ১৪:৩৪

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি মৃত্যুর আগে প্রেমিকা মারতা ফাসিনাকে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ইউরো দিয়ে গেছেন। দ্য গার্ডিয়ান।

 

মিলানের সান রাফায়েলে হাসপাতালে সোমবার (১২ জুন) ৮৬ বছর বয়সী সিলভিও বারলুসকোনি মারা যান। গেল এপ্রিলে ক্রনিক লিউকোমিয়ায় ফুসফুসের সংক্রমণের জন্য তার চিকিৎসা করা হয়েছিল।

 

ধনকুবের ও মিডিয়া ব্যক্তিত্ব বারলুসকোনি ১৯৯৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কয়েক দফায় সরকারের নেতৃত্বে ছিলেন।

 

মৃত্যুর আগে বারলুসকোনি তার সম্পত্তি উইল করে গেছেন। তার মোট সম্পত্তির পরিমাণ ৬০০ কোটি ইউরোর বেশি। এর মধ্যে ৩৩ বছর বয়সী প্রেমিকা মারতা ফাসিনাকে ১০ কোটি ইউরো দিয়ে গেছেন বারলুসকোনি।

 

বারলুসকোনি ইতালির মধ্য ডানপন্থী ফোরজা ইতালিয়া দলের নেতৃত্বে ছিলেন। এই দলেরই উপ-প্রধান মার্তা। ২০২০ সালের মার্চ মাস থেকে মার্তা দলের প্রধান বারলুসকোনির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। তবে তারা বিয়ে করেননি। 

 

নিজের পরিবারের সদস্যদেরও প্রাপ্য সম্পদ ভাগ করে দিয়েছেন বারলুসকোনি। ভাই পাওলোর জন্য রেখেছেন ৯০৫ কোটি টাকা। তার ব্যবসার দায়িত্বভার দুই সন্তান মারিনা ও পিয়ার সিলভিয়োর কাঁধে তুলে দিয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর