মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৪, ১৭:১২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাটিতলা বাজারে এ ঘটনা ঘটে।


মৃত শিশুরা হলো- বামুনগ্রাম মহল্লার মো. রাসেলের ছেলে শাকিল (৯) এবং একই ইউনিয়নের পীরগাছি মহল্লার মো. আলমগীর হোসেনের মেয়ে মোছা. মারিয়া (৯)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেলা ১১টার দিকে চার/পাঁচজন একই বয়সী শিশু নাককাটিতলা বাজার ঘাটে গোসল করছিল। এসময় শাকিল ও মারিয়া ডুবে যায়। এ সময় সঙ্গে থাকা অন্য বাচ্চারা এসে তার স্বজনদের জানালে স্থানীয়দের সহায়তায় ডুবে যাওয়া শিশুদের অভিভাবকরা খোঁজ করতে থাকেন। একপর্যায়ে নদী থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করেন তারা। ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর