মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

উত্তরায় ৪০৬ ক্যান বিয়ারসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৪, ১৬:২৪

রাজধানীর উত্তরা পশ্চিম এলাকা থেকে ৪০৬ ক্যান বিয়ারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

গ্রেপ্তার মাদক কারবারি হলেন-মো. ইকবাল হোসেন (৪৮)।

অভিযানে ৪০৬ ক্যান বিয়ার জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮৪ হাজার ২০০ টাকা।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার (২৮ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা পশ্চিম এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিয়ারসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর উত্তরাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সে সঙ্গে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর