মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

বগুড়ায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২৪, ১৭:০৯

বগুড়ার সদর উপজেলায় গ্যাসের চুলায় রান্না করার সময় আগুনে দগ্ধ হয়ে সোনাবান বিবি (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার বিসিক নগরীর আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে ৷

নিহত বৃদ্ধা সোনাবান বিবি জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার মদনচর এলাকার মৃত মোজাম্মেল হকের স্ত্রী।

তিনি চার মাস আগে তার ছেলের সঙ্গে বিসিক এলাকায় বেড়াতে আসেন ৷
নিহতের ছেলে শফিকুল ইসলাম জানান, চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে বগুড়ার বিসিক এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছেন তিনি। চার মাস হচ্ছে তার মা বাসায় এসেছেন এবং রোজ নিজের ইচ্ছাতে রান্না করে থাকেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে বাসায় প্রচণ্ড ধোঁয়া দেখতে পান তিনি। এরপর রান্না ঘরে ঢুকে দেখি গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে মা মারা গেছেন।

বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, আমরা সকাল ১০টার দিকে খবর পাই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহটির সারা শরীর পুড়ে গেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর