মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ঢাকায় তীব্র গরমে পুলিশের দেওয়া পানিতেই তৃষ্ণা মেটাচ্ছেন পথচারীরা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২১ এপ্রিল ২০২৪, ১৮:১১

রাজধানীসহ দেশজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে মানুষ প্রচণ্ড অস্থিরতার মধ্যে আছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষরা ঠিকভাবে কাজ করতে পারছেন না।

একটু কাজ করলেই হাঁপিয়ে উঠছেন। এরকমই খেটে খাওয়া মানুষসহ সড়কে থাকা নারী-পুরুষ সবার জন্য এ গরম থেকে কিছুটা প্রশান্তি দেওয়ার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে।
রোববার (২১ এপ্রিল) সকাল থেকেই ডিএমপি ওয়ারী বিভাগের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সড়কে থাকা প্রচণ্ড গরমে হাঁসফাঁস করা মানুষদের মধ্যে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি গুলশান বিভাগের ভাটারা থানা পুলিশ সড়কে গরমে হাঁপিয়ে ওঠা মানুষদের মধ্যে বিশুদ্ধ পানি বিতরণ করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইকবাল হোসেন জানান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশনায় চলমান এ গরমে সড়কে থাকা নারী-পুরুষ সবার মধ্যে বিশুদ্ধ পানি ও বিস্কুট বিতরণ করা হয়েছে। গরমের কারণে সড়কে থাকা হাপিয়ে ওঠা মানুষের মধ্যে বিশুদ্ধ পানি বিতরণের এ কাজটি চলমান থাকবে গরম না কাটা পর্যন্ত।

এদিকে গুলশান বিভাগের ভাটারা থানার কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম , ডিএমপি কমিশনার স্যারের নির্দেশনায় প্রচণ্ড গরমে সড়কে থাকা লোকজনের মধ্যে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। তীব্র গরমের কারণে সড়কে থাকা মানুষজন অস্থির হয়ে উঠেছে। তাদের তৃষ্ণা মেটাতে পানি বিতরণের কাজ চলমান থাকবে।

এছাড়া সড়কে দায়িত্ব পালনরত পুলিশদের মধ্যেও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর