মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে মিলল বস্তাভর্তি ধারাল অস্ত্র

আতাউর রহমান শেরপুর (বগুড়া)

প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৪, ১৭:৩৯

বগুড়ায় করতোয়া নদীতে মাছ ধরার সময় বস্তাভর্তি ধারাল অস্ত্র পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর ১২টায় শেরপুর শহরের উত্তর সাহাপাড়া মহল্লায় করতোয়া নদী থেকে এসব উদ্ধার করা হয়। পরে এসব থানা–পুলিশের কাছে হস্তান্তর করে।

উদ্ধার হওয়া ৩৫টি অস্ত্রের মধ্যে আছে দুটি চায়নিজ কুড়াল, দুটি বার্মিজ চাকু, চারটি মাঝারি ধারাল ছোরা, একটি চাপাতিসহ দেশীয় ছোট–বড় ২৬টি চাকু। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা।


স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, চার থেকে পাঁচজন কিশোর উত্তর সাহাপাড়া মহল্লার কালীতলার পূর্ব পাশে করতোয়া নদীতে মাছ ধরতে নামে। এ সময় তারা একটি প্লাস্টিকের বস্তা পায়। নদীর কিনারে তুলে বস্তার বাঁধা মুখ খুললে ভেতরে দেশীয় ধারাল অস্ত্রগুলো পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এলে তাদের কাছে এসব হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, কারা বস্তাভর্তি এসব ধারালো অস্ত্র পানিতে ফেলেছে তাদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে ৷ তবে অস্ত্রগুলোকে পরিত্যক্ত হিসেবে পুলিশ জব্দ করে হেফাজতে রেখেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর