মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

১৭ এপ্রিল মুজিবনগরে সরকারি ছুটি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৪, ১৮:১৬

আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলার ওই উপজেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (৮ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামোং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস’ এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে ১৭ এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় সরকারি ছুটি ঘোষণা করা হলো।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্রসিদ্ধ বৈদ্যনাথতলা আম্রকাননে বাংলাদেশের অস্থায়ী সরকারের হেডকোয়াটার্স স্থাপিত হয় এবং ১৭ এপ্রিল এ স্থলেই অস্থায়ী সরকারের মন্ত্রিপরিষদ শপথ নেয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের সঙ্গে মিল রেখে এ স্থানের নামকরণ করা হয় মুজিবনগর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর