মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

খুলনায় মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দখলের পায়তারা।

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৪, ১৭:৪৮

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার দশ গেট এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত গৃহহীনদের জন্য গৃহনির্মাণ প্রকল্পের ১টি ঘর দখলের পায়তারা করছেন ১নং জলমা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আশরাফুল আলম ও তার অনুসারী সাইফুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

ভেজা চোখ আর ভাঙা ভাঙা কন্ঠে এমনি অভিযোগের কথা জানালেন মোসাঃ শামীমা খাতুন নামের এক ভুক্তভোগী।


ভুক্তভোগী শামীমা জানান, এক বছরেরও অধিক সময় ধরে স্বামী সন্তান নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘরটিতে বসবাস করছিলেন তিনি।তার অনুপস্থিতিতে তার ঘরের তালা ভেঙে ইউপি সদস্য মোঃ আশরাফুল আলম এবং সাইফুল নামের তার এক অনুসারীর নেতৃত্বে নতুন একটি তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।

কারন জানতে তিনি একাধিক বার ঐ ইউপি সদস্যের মুঠো ফোনে কল করলেও তিনি তা রিসিভ করেন নি। মাথা গোজার শেষ ঠিকানাটুকু হারিয়ে ভুক্তভোগী শামীমা এখন স্বামী ও ৫বছরের সন্তান নিয়ে প্রতিবেশিদের আশ্রীতা হয়ে দিন পার করছেন।এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মোঃ আশরাফুল আলম বলেন- আমি যা করেছি সংশ্লিষ্ট কতৃপক্ষের নির্দেশে করেছি।


এবং সাইফুল বলেন- আমি এসবের কিছুই জানি না। মেম্বার আশরাফুল আমাকে ডেকেছেন তাই আমি ঐখানে গিয়েছি মাত্র।।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর