মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

৪০ বছর পর বিলবাওয়ের কোপা দেল রে জয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৪, ১৭:৪৯

কম অপেক্ষা করতে হয়নি আতলেতিকো বিলবাওকে। তবু শিরোপার স্বাদ সেসব ভুলিয়ে দেয়।

ঠিক যেমনটা হয়েছে কোপা দেল রেতে। ৪০ বছর পর এই প্রথম টুর্নামেন্টটিতে চ্যাম্পিয়ন হলো তারা।

সেভিয়ায় অনুষ্ঠিত ফাইনালে মায়োর্কাকে পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মাতে বিলবাও। এর আগে নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিটের খেলা ড্র ছিল ১-১ ব্যবধানে।

১৯৮৪ সালে সবশেষ কোপা দেল রে জেতার পর ছয়বার আসরটির ফাইনাল খেলেছে বিলবাও। কিন্তু প্রতিবারই পড়তে হয়েছে পরাজয়ের বেদনায়। অবশেষে সপ্তম চেষ্টায় এসে সপ্তম স্বর্গে ওঠল তারা। আর এই স্বর্গের সিঁড়ি বেয়ে ওঠার নেপথ্যে নায়ক ছিলেন বিলবাওয়ের গোলকিপার হুলেন আগিরেসাবালা। টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে দেন তিনি। মায়োর্কার মানু মরলেনস ও নেমানহা রাদোনিচ তাকে ভেদ করে গোল করতে ব্যর্থ হন।

ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে গিয়েছিল মায়োর্কাই। ২১ মিনিটে ক্লাবটির হয়ে ডেডলক ভাঙেন দানি রদ্রিগেস। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় বিলবাও। ৫০ মিনিটে তাদের সমতায় ফেরান ওইহান সানচেত। এরপর টাইব্রেকারে গিয়ে ৪০ বছরের অপেক্ষা ঘুচায় তারা।

কোপা দেল রে'তে এটি বিলবাওয়ের ২৪তম শিরোপা। যা দ্বিতীয় সর্বোচ্চ। ২৩তম শিরোপা জয়ের সময় অবশ্য শীর্ষেই ছিল তারা। ৩১টি শিরোপা নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তিনে থাকা রিয়াল মাদ্রিদ জিতেছে ২০টি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর