মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

পুরান ঢাকায় বাসায় ঝুলছিল স্কুলছাত্রীর মরদেহ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৪, ১১:১৩

রাজধানীর বংশাল আগামাসিলেন এলাকায় মসজিদের পাশে একটি বাসায় মিলল এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ।

মৃতের নাম সুমাইয়া আক্তার পাপড়ি (১৬)।


স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল সে। আগামাসিলেনে পরিবারের সঙ্গে থাকত ওই কিশোরী।
তার বাবার নাম সৈকত ইসলাম শ্যামল। ওই কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।

শনিবার (৬ এপ্রিল) পাপড়িকে অচেতন অবস্থায় তার পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুমাইয়া আক্তার পাপড়ির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে হাসপাতালে তার পরিবারের সদস্যরা দাবি করেছে। কি কারণে সে আত্মহত্যা করেছে এইসব বিষয় পরিবার থেকে এখনো কিছুই জানানো হয়নি। বিষয়টি বংশাল থানাকে অবগত করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর