মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

সিলেটে বজ্রপাতের শব্দে ব্যবসায়ীর মৃত্যু

সিলেট প্রতিনিধি

প্রকাশিত:
৬ এপ্রিল ২০২৪, ১৫:৪০

সিলেটের গোলাপগঞ্জে বজ্রপাতের শব্দে আছকির আলী (৭০)নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে কাল বৈশাখী ঝড় চলাকালে গোলাপগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।


তিনি গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাজারের ব্যবসায়ী ও পৌর শহরের টিকরবাড়ি গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা বলছেন, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে দোকানে কাজ শেষে বাড়ি ফেরার জন্য দোকান বন্ধ করছিলেন আছকির আলী। এ সময় ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতের বিকট শব্দে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ষরণ হয়। তাৎক্ষণিক আশপাশের ব্যবসায়ীরা ও উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে স্থানীয়রা বলেন, কাল বৈশাখী ঝড়ের সময় বজ্রপাতের বিকট শব্দে তিনি হার্ট অ্যাটাক করে ঘটনাস্থলেই মারা যান। পরে একটি অ্যাম্বুলেন্সযোগে তার মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর