মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

এক ধাপ পেছাল বাংলাদেশ, আর্জেন্টিনার বর্ষপূর্তি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৪ এপ্রিল ২০২৪, ১৬:৫৫

ফিফা র‍্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। গত ফিফা উইন্ডোতে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলেছিল তারা।

হারতে হয়েছে দুটিতেই। তাই র‍্যাংকিংয়ে ১৮৩ থেকে ১৮৪তে নামতে হয়েছে হাভিয়ের কাবরেরা শিষ্যদের।
গত অক্টোবরে ১৮৩তে উঠেছিল বাংলাদেশ। এরপর টানা ছয় মাস ধরে রাখে সেই অবস্থান। উন্নতি না হলেও অবনতিও হয়নি। কিন্তু ফিলিস্তিনের বিপক্ষে হার ধাক্কাই দিল বাংলাদেশকে। কুয়েতে প্রথম লেগে ৫-০ গোলে হারের পর দ্বিতীয় লেগে ঘরের মাঠে হারতে হয় ১-০ গোলের ব্যবধানে।

এদিকে র‍্যাংকিংয়ের শীর্ষে থাকার এক বছর পূর্ণ করল আর্জেন্টিনা। গত বছরের এপ্রিলে সিংহাসনে আরোহণ করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেটাও ছয় বছর বাদে। র‍্যাংকিংয়ে তাদের ঠিক পরেই আছে ফ্রান্স। ইংল্যান্ডকে টপকে তিনে ওঠে এসেছে বেলজিয়াম। পাঁচে আছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এছাড়া সেরা দশে আছে পর্তুগাল, নেদারল্যান্ডস, স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর