মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

সৈয়দপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৪, ১৭:১১

নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে জীবন ওরফে জাহিদুল ইসলাম নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে সৈয়দপুর শহরের সুড়কি মহল্লা থেকে মঙ্গলবার (২ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার জীবন ওরফে জাহিদুল সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বকশাপাড়ার সিদ্দিক হোসেনের ছেলে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, জয়পুরহাটের পাঁচবিবি থানার মামলা নম্বর-৪৫, জিআর নম্বর ৭৪৮/১৯ এবং ট্রাইব্যুনাল মামলা নম্বর ৭১/২০ ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫-বিএর ১(বি)/২৫ ডি মামলায় অতিরিক্ত জেলা দায়রা জজ, দ্বিতীয় আদালত, জয়পুরহাট আদালত থেকে গ্রেপ্তারকৃত আসামি জীবন ওরফে জাহিদুল ইসলামকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দণ্ড দেন। সেই থেকে আসামি পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সৈয়দপুর শহরের সুড়কি মহল্লা থেকে ২ এপ্রিল রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩ এপ্রিল) জীবন ওরফে জাহিদুলকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর