মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

চাকরি হারালেন কেসিসির ৩৭ জন কর্মচারী

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৪, ১৬:৩৮

ভুয়া কাগজপত্র দিয়ে হাইকোর্টে মামলা করার অভিযোগে মাস্টাররোলে কর্মরত চতুর্থ শ্রেণির ৩৭ জন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। সোমবার (১ এপ্রিল) কেসিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়েছে।

কেসিসি সূত্রে জানা গেছে, এসব কর্মচারীরা কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে স্প্রেম্যান, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী ও গাড়ির চালকসহ বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তারা চাকরি স্থায়ী করার জন্য হাইকোর্টে একটি মামলা করেন। সেখানে তারা বেশ কিছু কাগজপত্র জমা দিয়েছেন। তারা এর মধ্যে কয়েকটি আবেদনের কাগজ সিটি কর্পোরেশনের রিসিভ করা কপি জমা দিয়েছেন। কিন্তু প্রকৃতপক্ষে ওই কাগজপত্র কখনও সিটি কর্পোরেশন গ্রহণ করেনি। ওই কাগজপত্রে সিটি কর্পোরেশনের যে সিল ও স্বাক্ষর রয়েছে তা ভুয়া। এই কাজের মূল হোতা বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের স্প্রেম্যান বাচ্চু শেখ। তদন্ত করে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাচ্চু শেখসহ ৩৭ জনকে চাকরিচ্যুত করা হয়েছে।

কেসিসির সচিব সানজিদা বেগম জানান, ৩৭ জন কর্মচারী দীর্ঘদিন ধরে মাস্টাররোলে চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে কেসিসিতে কর্মরত ছিলেন। কিছুদিন আগে তারা ভুয়া কাগজপত্র দিয়ে হাইকোর্টে একটি মামলা করেন। বিষয়টি প্রমাণিত হওয়ার পর সিটি মেয়রের নির্দেশে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর