মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

মেহেরপুরে ট্রাকচাপায় ২ যুবক নিহত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত:
১ এপ্রিল ২০২৪, ১৩:২০

মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে ট্রাকচাপায় কলেজছাত্রসহ দুই যুবক নিহত হয়েছেন।

সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে চাঁদবিল গ্রামের লিটন আলীর ছেলে হাসানুজ্জামানের (২০) নাম পরিচয় জানা গেছে। অন্যজনের পরিচয় জানা যায়নি।

হাসানুজ্জামান মেহেরপুর সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জানান, সকালে একটি ট্রাক বাইসাইকেলআরোহী হাসানুজ্জামানকে চাপা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আবার আরেক বাইসাইকেলআরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকের চালককে আটক করে পুলিশে খবর দিলে চালককে আটক করা হয় ও ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়।
খবর পেয়ে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর