মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

গাজা অভিযানে ৬০০ সেনা হারিয়েছে ইসরায়েল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ এপ্রিল ২০২৪, ১৩:১০

গাজায় অভিযান চালাতে গিয়ে এখন পর্যন্ত ৬০০ ইসরায়েলি সেনা প্রাণ হরিয়েছে। গাজায় ইসরায়েলি অভিযান শুরু হয় গত বছরের ৭ অক্টোবর সেই হিসাবে গাজায় ইসরায়েলি অভিযান শুরু হয়েছে প্রায় ৬ মাস হতে চলল।

এই সময়ের মধ্যে হামাস সঙ্গে যুদ্ধে এই প্রাণহানির শিকার হয়েছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ৭ অক্টোবর ইসরায়েলের হামাসের হামলার পর থেকে গাজায় এখন পর্যন্ত ৬০০ সেনা নিহত হয়েছে। গাজায় সর্বশেষ নিহত ইসরায়েলি সেনার নাম নাদাভ কোহেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে গাজায় ইসরায়েলি নিহত সেনার সংখ্যা ৬০০ পূর্ণ হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস

এদিকে, হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে—অঞ্চলটিতে গত ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৮২ জনে। এই সময়ের মধ্যে আইডিএফের হামলায় আহত হয়েছে আরও অন্তত ৭৫ হাজার ২৯৮ জন ফিলিস্তিনি।

আল আকসায় ইসরায়েলিদের দ্বারা ফিলিস্তিনিদের নির্যাতনের প্রতিবাদে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায়। সেই হামলায় ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়। সেই হামলার পরপরই ইসরায়েলি বাহিনী গাজায় নির্বিচার আগ্রাসন শুরু করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর