মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

প্রেমিক

মোঃ নাজমুল হাসান

প্রকাশিত:
৩১ মার্চ ২০২৪, ১৭:০২

 
আমি প্রেমিক হতে চেয়েছি..
 তোমায় আপনার থেকে আপন করতে
দেহ, মন উজার করে দিয়েছি।
 
মন্দ কপোল আমার, কি এক অজানা অভিমানে 
বসন্ত আসেনি জীবনে,
আখিরো পলকে কেটে গেছে সহস্র রজনী
তবুও অবুঝ মন টেনেছে তোমারে। 
 
চৈত্রির ছাড়খার করা উদাস দুপুর,
রাত্রীর নিস্তব্দতা আর জোনাকির খেলা,
শিমুলগাছে বাদুরের পাখা ঝাপটানী
অপেক্ষার প্রহর আজও শেষ হয়নি। 
 
শেষ রাতের জ্যোৎস্নায় স্নান করেছি কতকাল
বসে ছিলাম হাটু মুড়ে এই নগ্ন ভেলায়।
ভেষে যাওয়া তীরবর্তী শুকনা কাঠের মত
নষ্ট প্রেমকে খুজে পাওয়ার সে কি উচ্ছাস।
 
প্রাচিন দেয়ালচিত্র এই বুঝি উন্মোচিত হবে, 
বুঝিবে হয়তো তুমি,,তোমার ঐ পাথর হৃদয়ে
একে যাবে হয়তো আমার পদচিহ্ন। 
কেননা আমি একজন প্রেমিক। 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর