মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ঈদযাত্রার সপ্তম দিন

প্রথম ঘণ্টাতেই ট্রেনের ৯৫ শতাংশ টিকিট শেষ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩০ মার্চ ২০২৪, ১২:১৯

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সপ্তম দিন চলছে আজ (শনিবার)। এদিন অনলাইনে ছাড়ার প্রথম ঘণ্টাতেই প্রায় ১৪ হাজার টিকেট বিক্রি হয়ে গেছে।


অর্থাৎ, আগামী ৯ এপ্রিলের পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ৭৭০টি টিকেটের মধ্যে প্রায় ১৪ হাজার বিক্রি হয়ে গেছে।
শনিবার (৩০ মার্চ) সহজ ডটকমের চিফ অপারেটিং অফিসার সন্দ্বীপ দেবনাথ  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ পশ্চিমাঞ্চলের টিকিট পেতে রেল সেবা অ্যাপে প্রথম আধা ঘণ্টাতেই (সকাল ৮টা থেকে সাড়ে ৮টা) হিট পড়ে ১ কোটি ২৩ লাখ। গড়ে একটি পেতে চেষ্টা করেছেন ৮৩২ জন।

অন্যদিকে পূর্বাঞ্চলের টিকিট রেল সেবা অ্যাপে দুপুর দুইটা থেকে বিক্রি শুরু হবে। আজ পূর্বাঞ্চলের ১৬ হাজার ৬৯৬টি টিকিট বিক্রি হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

এ বছর ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ৪২ জোড়া ট্রেনের টিকিট দুই পর্যায়ে দেওয়া হচ্ছে। ঈদ উপলক্ষ্যে এই অগ্রিম টিকিট সম্পূর্ণ অনলাইনে বিক্রি হবে।

এবার মোবাইলে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে। ঈদ যাত্রা কে ভালো রাখার জন্য সব ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর