মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি-ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৮ মার্চ ২০২৪, ১৬:০৯

সারা দেশের পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানো এবং বকেয়া ভাতা পরিশোধসহ চারটি দাবি আদায়ের কয়েকদিন ধরে চলমান কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের একটি বৈঠক হয়।


তারপরই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারীরা।
গত ২৩ মার্চ সকাল ৯টা থেকে শহীদ মিনার থেকে কর্মবিরতি শুরু করেন পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় ভাতা বাড়ানো ও বকেয়া ভাতা পরিশোধসহ চারটি দাবি জানান তারা। দাবিগুলো হলো- পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৫০ হাজার, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার করতে হবে। এফসিপিএস, রেসিডেন্ট, নন রেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা পরিশোধ করতে হবে। বিএসএসএমইউ এর অধীন ১২ প্রাইভেট প্রতিষ্ঠানের রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা পুনরায় চালু করতে হবে। চিকিৎসক সুরক্ষা আইন সংসদে পাস ও বাস্তবায়ন করতে হবে।

তারা স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের কাছে নিজেদের দাবি ও কর্মবিরতির কথা জানান। এ সময় মন্ত্রী আন্দোলনকারীদের সংকট সমাধানের আশ্বাস দেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর