মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

ত্রাণ নিতে গিয়ে সমুদ্রে প্রাণ দিল ১২ ফিলিস্তিনি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৭ মার্চ ২০২৪, ১৪:২৫

বিমান থেকে ফেলা ত্রাণ সংগ্রহ করতে গিয়ে উত্তর গাজার বেইত লাহিয়ায় সমুদ্র ডুবে ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায় তাদের হাতে আসা একাধিক ভিডিওতে ফুটেজে দেখা যায় বেইত লাহিয়ায় সমুদ্র সৈকতে লোকজন ত্রাণের জন্য হুড়োহুড়ি করছে।


এই সময় কয়েক জনকে পানি থেকে উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষা (সিপিআর) দিচ্ছে।
আবু মুহাম্মদ নামে এক প্রত্যক্ষদর্শী সিএনএনকে জানায়, সেদিন সব ত্রাণ সমুদ্রে পড়েছে, সেখানে প্রবল স্রোত ছিল, সাঁতার না জানা কিছু লোক সেই ত্রাণ আনতে গেলে পানিতে ডুবে যায়।

তিনি বলেন, মানুষ ক্ষুধার্ত তারা খেতে চায়, কম বয়সীরা দৌড়ে যেতে পারে আমরা তো পারিনা, আমি কিছুই পাইনি। আমরা অবিলম্বে এই অসম্মানজনক ত্রাণ বিতরণ পদ্ধতি বাতিল করে ত্রাণ প্রবেশে স্থল সীমান্ত খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।

পেন্টাগন জানায়, সোমবার (২৫ মার্চ) গাজায় বিমানের সাহায্যে ফেলা ১৮টি ত্রাণবান্ডিলের মধ্যে ৩টি প্যারাসুটের ত্রুটির কারণে পানিতে পড়ে গেছে।

এদিকে মঙ্গলবার (২৬ মার্চ) বিমান থেকে ত্রাণ ফেলা হয় গাজার উত্তরাঞ্চলে ভূমধ্যসাগর তীরের কাছে। এ সময় ত্রাণের বস্তা মাথায় পড়ে নিহত হন ১২ জন এবং সেই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে মারা যান আরও ৬ জন।

গাজায় ইসরাইল এখনো আকাশ ও স্থলপথে হামলা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো বলেছে, প্রয়োজনীয় ত্রাণের মাত্র এক পঞ্চমাংশ গাজায় প্রবেশ করছে। ফলে উপত্যকাটি এরই মধ্যে দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছে।

এক বিবৃতিতে হামাস অনুরোধ করে বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ, দয়া করে বিমান থেকে ত্রাণের বস্তা ফেলা বন্ধ করে সড়ক পথে ত্রাণ পাঠানোর ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা আছে, সেসব দূর করতে পদক্ষেপ নিন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর