মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

কেসিসির কর্মচারীর বিরুদ্ধে মামলা

মৃত শ্রমিকের বেতন আত্মসাত

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
২৬ মার্চ ২০২৪, ১৩:১০

মৃত কর্মচারীর নামে বেতন তুলে আত্মসাতের ঘটনায় জড়িত থাকায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উচ্চমান সহকারী মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। সোমবার (২৫ মার্চ) কর্পোরেশন কতৃপক্ষ মামলাটি দায়ের করেন। এর আগে গত বছর ২১ ডিসেম্বর মাস্টাররোলের ৩ কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়।

কেসিসি থেকে জানা গেছে, কেসিসিতে মাস্টাররোল শ্রমিক হিসেবে চাকরি করতেন শেখ ইব্রাহিম। ২০২০ সালের ৭ মে তিনি মারা যান। কিন্তু তার নামে নিয়মিতভাবে বেতন উত্তোলন হতে থাকে। প্রায় সাড়ে ৩ বছর ধরে শেখ ইব্রাহিমের নামে বেতন উত্তোলন করে প্রায় ৬ লাখ ৭ হাজার টাকা আত্মাসাত করা হয়। গত বছর কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে বেশ কয়েকটি পদে রদবদল হলে বিষয়টি জানাজানি হয়।

কেসিসির ভারপ্রাপ্ত সচিব সানজিদা বেগম জানান, সিটি মেয়রের নির্দেশে পুরো টাকা কেসিসির ফান্ডে জমা দেন অভিযুক্তরা। টাকা কেসিসির ফান্ডে জমা দেওয়ার পর জড়িত থাকার অপরাধে ২১ ডিসেম্বর মাস্টাররোলের ৩ কর্মচারীকে চাকরিচ্যূতির আদেশ জারি করা হয়।

চাকরিচ্যূত কর্মীরা হলেন, লাইব্রেরিতে কর্মরত অফিস সহায়ক সাইফুল ইসলাম, কনজারভেন্সি বিভাগের রুবেল হোসেন ও যানবাহন শাখার শহিদুল ইসলাম।

ভারপ্রাপ্ত সচিব জানান, ঘটনাটি তদন্তে তিনিসহ দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অন্য সদস্য হলেন, কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা। গত ফেব্রুয়ারি মাসে কমিটি তদন্ত রিপোর্ট জমা দেয়। তদন্তে উচ্চমান সহকারী মো. আনোয়ার হোসেনের জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। ফলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর