মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

কুবি প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

হাসিন আরমান অয়ন,কুবি

প্রকাশিত:
২৬ মার্চ ২০২৪, ১২:৫৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রেস ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে এই আয়োজন করা হয়।

ইফতারের পূর্বে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান, 'এই রমজানে আমাদের নিজেদের শুধরে নিতে হবে। গত বছর যারা আমাদের সাথে ছিল তাদের অনেকেই আজ আমাদের সাথে নেই। প্রত্যেক মুহূর্ত থেকে আমাদের শিক্ষা গ্রহন করতে হবে। এই শিক্ষার মাধ্যমে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে।'

সংক্ষিপ্ত আলোচনা শেষে ইফতারে দোয়া পরিচালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান।

বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হাসান বলেন, ' প্রতি বছরের মত এবারও বিশ্ববিদ্যালয়ের সকল স্টেকহোল্ডারদের নিয়ে আমরা ইফতার আয়োজন করেছি। পরস্পরের মাঝে সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই আমাদের এই আয়োজন। এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ এবং যারা এই আয়োজনের পিছনে কাজ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা।'


এছাড়াও এই ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, একাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবুল হায়াত, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম, মাহমুদুল হাসান রাহাত, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান, মার্কেটিং বিভাগের প্রভাষক আবু ওবায়দা রাহিদ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সভাপতি মো. জাকির হোসেন সহ আরো অনেকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর