মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

বগুড়ায় আগুনে পুড়ল ১২ ফলের দোকান

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত:
২৩ মার্চ ২০২৪, ১৬:১২

বগুড়ার সাতমাথায় অগ্নিকাণ্ডে ১২টি ফলের দোকান ভস্মীভূত হয়ে গেছে।

শুক্রবার (২২ মার্চ) রাত ১টার দিকে শহরের সাতমাথা এলাকার বিআরটিসি মার্কেট সংলগ্ন ফল মার্কেটটিতে এই আগুনের সূত্রপাত ঘটে।


ফল মার্কেটের ব্যবসায়ীরা জানান, শহরের সাতমাথা এলাকার সপ্তপদী মার্কেটের পশ্চিমে ১২টি ফলের দোকান অবস্থিত। প্রতিটি দোকানেই বিভিন্ন ধরনের ফল মজুত ছিল। রাতে আগুন লাগার খবর পেয়ে ব্যবসায়ীরা ছুটে আসেন। এসে দেখেন দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ফল ব্যবসায়ী লাল মিয়া জানান, প্রতিটি দোকানে ১২ থেকে ১৫ লাখ টাকার ফল ছিল। আমরা বেচাকেনা করে নগদ টাকা রেখে গিয়েছিলাম। ওই টাকাগুলো মহাজনদের দেওয়ার কথা ছিল। কিন্তু টাকাসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেলে। পথে বসে গেলাম আমরা। রাত ১টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসেন। তাদের তিনটি ইউনিট ২০ মিনিটের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, এই মুহূর্তে আগুনের সূত্রপাত নির্দিষ্ট করে বলতে পারছি না। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণও এই মুহূর্তে নিরূপণ করা যায়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর